Top Ad

‘টুরু লাভ’ (Turu Love)-এর সকল পর্বে একদম ফ্রিতে দেখুন/ ডাউনলোড করুন।

 

‘টুরু লাভ’(Turu Love)

ভ্যালেন্টাইনস ডে’তে (Valentine’s Day) যাঁরা বিশ্বাস করেন, যাঁরা প্রথম প্রেমে বিশ্বাস করেন এবং যাঁরা শাহরুখ-কাজলের রোমান্টিক জুটিতে বিশ্বাস করেন – ‘টুরু লাভ’ সিরিজের পাঁচটি এপিসোড তাঁদের জন্যই সাজিয়েছেন পরিচালক।

কাহিনি আবর্তিত হয় অরিত্র, তিয়াশা ও বৃন্দাকে কেন্দ্র করে। বড়লোকের ছেলে অরিত্র। তিয়াশার সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। সরল, সাদাসিধে অরিত্র তিয়াশাকেই মন দিয়ে বসে। কিন্তু স্বাধীনচেতা তিয়াশা বিয়ের পাকা কথার দিনই বেঁকে বসে। শর্ত দেয়, অরিত্রকে নিজের রোজগারে তাঁর জন্য আংটি কিনতে হবে। আর ভ্যালেন্টাইনস ডে’র দিনই ‘আই লাভ ইউ’ বলে প্রপোজ করতে হবে। তিয়াশার এককথায় বাবার বিলাসবহুল বাড়ি ছেড়ে মেসে গিয়ে ওঠে অরিত্র। শুরু হয় টাকা আয় করার লড়াই। আর এই লড়াইয়ে বন্ধু হিসেবে পাশে পায় বৃন্দাকে। বৃন্দার সাহায্যেই চাকরি জোটে অরিত্রর, আবার কিডনি পাচার চক্রের কবল থেকে রক্ষা পায়। এমন বন্ধুকে ছেড়ে কি তিয়াশার কাছে ফিরে যাবে অরিত্র? নাকি তার ‘টুরু লাভ’ বৃন্দাই। সে উত্তর পেতে গেলে একটু সময় খরচ করে সিরিজটি দেখে নেবেন। 

অরিত্রর চরিত্রে ঋষভ বসু চেষ্টা ভাল করেছেন। তবে কোথাও কোথাও তাঁর নাটকের অভিজ্ঞতা রোমান্টিক হিরোর চরিত্রকে ছাপিয়ে গেয়েছে। বাংলা টেলিভিশনের তারকা ঊষসী রায় (Ushasi Ray)। আধুনিক অথচ স্পর্শকাতর বৃন্দার চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রের মাধুর্য বজায় রেখেছেন তিনি। স্বাধীনচেতা তিয়াশার চরিত্রে স্বতস্ফুর্ত রাজনন্দিনী পাল (Rajnandini Paul)। সমান্তরাল কাহিনিতে সুমিত সমাদ্দার ও পিঙ্কি বন্দ্যোপাধ্যের প্রেমের কাহিনিটিও বেশ। তালপাতার সেপাইয়ের ‘আগোছালো মন’ গানটি মন্দ নয়। তবে কোথাও কোথাও গল্পের বাঁধুনি আরও শক্ত হওয়া প্রয়োজন ছিল বলেই মনে হয়।




Similar Videos

0 comments: