Top Ad

“ইন্দুবালা ভাতের হোটেল” পর্ব 1 থেকে 3 ফ্রিতে ডাউনলোড করুন অথবা দেখুন


 

বাঙালির আধুনিক ইতিহাসের স্মৃতি আসলে বিচ্ছেদের স্মৃতি, শিকড় উপড়ে নেওয়ার স্মৃতি, ইন্দুবালা ভাতের হোটেল সম্পর্ক দিয়ে তাঁকে জুড়ে দিয়েছে৷ বাঙালির আধুনিক ইতিহাসের স্মৃতি আসলে নিরন্ন মানুষের ‘ফ্যান দাও’ ধ্বনীর স্মৃতি, ইন্দুবালা ভাতের হোটেল তাঁকে পেট ভরে খাইয়েছে৷ হইচইয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল যেন মরা অমাবস্যায় পূর্ণচন্দ্রের উদয়৷

                                                        প্রথম পর্ব ডাউনলোড করুন

ডাউনলোড

ডাউনলোড

ডাউনলোড

ডাউনলোড

মোটের উপর গল্পটা সকলেই জানেন৷ কল্লোল লাহিড়ির ইন্দুবালা ভাতের হোটেল সাম্প্রতিক সময়ের জনপ্রিয়তম উপন্যাসগুলির একটি৷ এই পোড়া, আধা-খ্যাচড়া বাংলাদেশের খণ্ডিত জাতিসত্ত্বার মাঝে পড়ে যাওয়া এক বাঙাল মেয়ের গল্প৷ যে ‘স্মৃতির সঙ্গে যুদ্ধ’ করে চলে অবিরাম৷ চোখের সামনে একের পর মৃত্যু দেখে, আর জীবন ইতিহাসের পাতার মতো সেই শোকগাথাকে লিপিবদ্ধ করে চলে৷ ইন্দুবালা মল্লিক বাঙালির সবচেয়ে কঠিন ও অনিশ্চিত সময়ের এক ব্যক্তিগত ইতিহাস৷ পরিচালক দেবালয় ভট্টাচার্য তাই একসঙ্গে তিন সময়কে মিলিয়ে দিয়েছেন এই ইতিহাস ও সম্পর্কের গল্পে৷ সঙ্গে এসেছে পঞ্চব্যাঞ্জন থেকে পান্তা, আমতেল থেকে চন্দ্রপুলি-সব কিছুই৷

দ্বিতীয় ও তৃতীয় পর্ব ডাউনলোড করুন

ডাউনলোড

ডাউনলোড

ডাউনলোড

ডাউনলোড

শুভশ্রী গঙ্গোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, সুহত্র মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রতীক দত্ত, অঙ্গনা রায় অভিনীত ইন্দুবালা ভাতের হোটেল আসলে বাঙালির এক সময়ের সংস্কৃতির এক জীবন্ত দলিল৷ সে একান্ত নিজস্ব৷ সে ইতিহাস জাতি-অন্তর্গত কেউ ছাড়া অনুভব করা সম্ভব নয়৷ হয়ত জানা সম্ভব, কিন্তু অনুভব করা সম্ভব নয়৷ যে মাটির উনুন দেখেনি, চৈত্রের ঝড়ের কাঁচা আম কুড়ানো দেখেনি, কপোতাক্ষের বান দেখেনি, মুক্তিযুদ্ধে রক্তের স্নান দেখেনি, নকশালবাড়ির আগুন দেখেনি, সে বাঙালির ইতিহাসকে অনুভব করবে কী করে৷ প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পারবে তা অনুভব করতে, কারণ তাঁর অজ্ঞাত মানসিকতার ইতিহাসে এই রক্তের আখর সঞ্চিত হয়ে থাকবে জিনের বয়ে আনা সম্পত্তির অংশ হিসাবে৷ তাই বাঙালিরই একে অনুভব করা সম্ভব, আর কারওর নয়৷ দেবলায়ের ওয়েব সিরিজ সে কথা প্রমাণ করেছে প্রতি অক্ষরে৷ শুভশ্রী যেমন করে মুগ্ধ করেছেন অভিনয়ে, তেমনই সুহত্র, অঙ্গনা, মিঠু চক্রবর্তীরাও অবাক করে দিয়েছেন তাঁদের সাবললীতায়৷

Similar Videos

0 comments: