দ্বারের এক প্রান্তে আটপৌড়ে করে সাদা শাড়ি জড়ানো বিধবা ইন্দুবালা শুরুতেই একটা কথা বলেছিলেন, অতিথি এলে সে যেন না খেয়ে বাড়ি থেকে না যান৷ হয়ত অনেক জাতিই অতিথি পরায়ণ, কিন্তু সময়, জাত, পরিস্থিতি না বিচার করে পেটের অন্নসংস্থানের আয়োজন এমন সস্নেহে আর কে করে বাঙালি ছাড়া! যে ছেলে দেশের কাজ করবে বলে তিন-রাত খায়নি, আর কোন জাতি তাঁকে রাত বিরেতে পাত পেড়ে খাওয়ায়, বিনা প্রশ্নে৷ পুলিশের চোখ এড়িয়ে তাঁর আনাগোনা কমলে কোথায় এমন দুঃশ্চিন্তা হয় ক্ষণিক পরিচিতা মাতৃসমা মহিলার! টাকা না থাক, অতুল ঐশ্বর্যের গরিমা না থাক, খণ্ডিত বাঙালির এই গর্ব তো আছে, যতদিন ইন্দুবালারা আছেন৷
#kolkata
“ইন্দুবালা ভাতের হোটেল” পর্ব - ৮ ফ্রিতে ডাউনলোড করুন অথবা দেখুন
Published on: October 25, 2023
বাঙালির মহাকাব্য রামায়ান, মহাভারত নয়, নকশী কাঁথার মাঠ৷ বাঙালির সঙ্গীত লালন, সিরাজ সাঁই হয়ে রবীন্দ্রনাথ, নজরুল৷ ছবিতে সঙ্গীতের কাজ করেছেন অমিত চট্টোপাধ্যায়৷ গান গেয়েছেন ইমন চক্রবর্তী, জয়তী চক্রবর্তী, ইক্ষিতা মুখোপাধ্যায়, অনির্বান ভট্টাচার্য. চক্রপাণি দেব, তিতাস ভ্রমর সেন-সহ অনেকেই৷ সঙ্গীত এই সিরিজের অন্যতম এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে বারংবার৷ এক সূত্রে আটকে পড়েছেন এই ভাঙা বাংলাদেশের কালোত্তীর্ণ সৃষ্টিকর্তারা৷ শুভশ্রী, স্নেহা থেকে সুহত্র, সকলের অভিনয় কত ভাঙা বাঙালির হৃদয় বিদীর্ণ করেছে বারংবার, সে কথা বোধহয় এতক্ষণে টের পাচ্ছেন পরিচালক নির্মাতারা৷ তবে শেষে এ কথাও বলে রাখা ভাল, ছবির শিল্প নির্দেশনায় আরও একটু যত্নবান হলে পারতেন পরিচালক, তাতে রন্ধন আরও সুস্বাদু হত বৈকি৷

0 comments: