Top Ad

“ইন্দুবালা ভাতের হোটেল” পর্ব 4 থেকে 7 ফ্রিতে ডাউনলোড করুন অথবা দেখুন


 

বাঙাল ‘মাইয়্যা’ ইন্দুবালা মল্লিক এ-পার বাংলায় এসে শান্তিপুরী বাংলা শিখে নেয় বটে, কিন্তু তাঁর ‘ঠাকমার’ হাতের রান্না ভোলে না৷ মত্ত স্বামীর অস্বাভাবিক মৃত্যুর পর টিকে থাকতে সে শুরু করে ইন্দুবালা ভাতের হোটেল৷ রন্ধন পটিয়সী ইন্দুবালার রান্নায় মুগ্ধ খদ্দেরের সংখ্যা বাড়তে থাকে রোজ৷ ক্রমে কলকাতায় ও পার বাংলার ‘কলাপোতা’-র মেয়ে ইন্দুবালার ভাতের হোটেলের সুনাম ছড়িয়ে পড়ে৷ কিন্তু সময়ের আবর্তনও হতে থাকে সঙ্গে সঙ্গে৷ সিরিজে আমরা তিনটি সময়ের গল্প একসঙ্গে দেখি, কখনও তার থেকে বেশিও দেখতে পাই৷ একটি ইন্দুর ছোটবেলা, ওপার বাংলায়৷ একটি এ পার বাংলায় ইন্দুর বিবাহ পরবর্তী জীবন, তৃতীয়টি বৃদ্ধা ইন্দুবালার বর্তমান জীবন৷ খুব সাধারণ এক মেয়ের গল্পে বারংবার ফিরে-ফিরে আসতে থাকে আর্থ, সামাজিক, রাজনৈতিক প্রসঙ্গ৷

পর্ব 4 ও 6 ডাউনলোড করুন

ডাউনলোড 
ডাউনলোড 
ডাউনলোড 
ডাউনলোড 

ইন্দুবালা আসলে কে? ইন্দুবালা আসলে সেই লাখো-লাখো কাঁটাতার পার হওয়া রিফিউজিদের একজন৷ বাড়ির পাশের চাষ জমি পেরিয়ে নদীর উপর নাও ভাসিয়ে যে লাখে-লাখে মানুষ শেষ পর্যন্ত মরো-মরো হয়ে ঢুকে পড়েছিল ‘কলক্যাত্তা’-শহরে, ইন্দুবালা তাঁদের একজন৷ ইন্দুবালা ওপার বাংলা ও এ-পার বাংলার মধ্যে বৈবহিক সম্পর্ক স্থাপিত হওয়া এক নতুন পারিবারিক সমীকরণের এক প্রতিনিধিও বটে৷ পাশাপাশি ইন্দুবালা প্রেমিকা৷ শৈশবে জাত-ধর্ম ভুলে প্রেমে পড়ার প্রতিনিধি ইন্দুবালা৷ ইন্দুবালা বরানগর, কাশিপুর কিম্বা দমদমের সেই রিফিউজি মায়ের পরিবারের একজন, যিনি পোড়া দেশকে বাঁচাবে বলে ঝাঁপিয়ে পড়া একদল তরুণের কাছে, ‘কমরেড’৷ মুক্তির দশকে মধ্যরাতে পুলিশের তাড়া খেয়ে খিদে পেটে থাকা ফুটন্ত তরুণকে এক চিলতে আশ্রয় ও পেটে দুটো অন্ন দেওয়া ‘মায়ের প্রত্নপ্রতিমা’ ইন্দুবালা৷ শেষ পর্যন্ত ইন্দুবালা প্রাণপণে নিজের সর্বস্ব দিয়ে মন প্রাণ আঁকড়ে থাকা এক ইতিহাস গ্রন্থ, যার পাতায় পাতায় অনৈতিহাসিক ঘটনা বাঁধা সম্পর্কের বুননে৷

পর্ব 5 ও 7 ডাউনলোড করুন

ডাউনলোড 
ডাউনলোড 
ডাউনলোড 
ডাউনলোড 


Similar Videos

0 comments: